ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

“দম” লাগে’ ‘কাজাখস্তান পৌঁছাতেও

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

অভিনেতা চঞ্চল চৌধুরী মানেই দর্শকের কাছে আলাদা প্রত্যাশা। তার নতুন সিনেমা ‘দমে’ও যে দারুণ কিছু দেখাবেন দুই বাংলা জনপ্রিয় এ অভিনেতা সিটি নিয়েও কোন সন্দেহ নেই। 

রেদোয়ান রনি পরিচালিত এ শুটিং করতেই প্রায় ৩০ ঘণ্টার দীর্ঘ যাত্রা পেরিয়ে প্রথমবারের মতো কাজাখস্তানে পৌঁছেছেন চঞ্চল।

গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সেখান থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

অভিনেতা বলেন, ‘এখানকার তাপমাত্রা মাইনাসে। এর মধ্যেই শুটিং করতে হবে’।

তিনি বলেন, ‘আমার জীবনে এত লম্বা জার্নি কখনো করিনি। ট্রানজিট ও টানা ভ্রমণে মোটামুটি হাঁপিয়ে উঠি। কী যে ঠান্ডা এখানে, এই মুহূর্তে মাইনাস টু। তবে মাইনাস টু হলেও ফিল লাইক ৭–৮–এর মতো। আমার জীবনে এত ঠান্ডার মধ্যে শুটিং করিনি। এবার হয়তো অন্য রকম অভিজ্ঞতা হবে।’

কথা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘ঠান্ডা জানতাম, কিন্তু এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি। আমি যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছি, কয়েকটা জামা পরেছি, তারপরও ঠান্ডা মানানো যাচ্ছে না। বিমানবন্দরে নেমে ঠান্ডার তীব্রতা বুঝতে পেরেছি। তবে দিনের আবহাওয়া আবার একটু অন্য রকম।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে কাজাকস্তানের শীতের কথা তুলে ধরেছেন অভিনেতা।

তিনি লিখেছেন, ‘কাজাকস্তান পৌঁছাতেও ‘দম’ লাগে। রাস্তা যেন শেষই হয় না! আর পৌঁছানোর পর, এত শীত সইবো কেমন করে!’

গতকাল কাজাকস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন চঞ্চল। সে খবরও জানিয়েছিলেন ফেসবুকে। মুখোশে ঢাকা নিজের একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘শুরু হলো ‘দম’ এর যাত্রা। গন্তব‍্য কাজাকস্তান!’

এবার পৌঁছেই শীতের কবলে অভিনেতা।

‘দম’-এর প্রযোজনায় এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকি।

চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

“দম” লাগে’ ‘কাজাখস্তান পৌঁছাতেও

আপডেট সময় ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫