ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি বললেন ফয়জুল করীম

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশের শান্তি আসবে না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না। যতদিন চরিত্রবান, আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক লোক চেয়ারে বসবে না ততদিন পর্যন্ত এ দেশে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটবে না। তিনি আরও বলেন, ‘দেশে যে পরিবেশ আছে, তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আমরা মনে করি স্থানীয় নির্বাচন আগে করে দেখা উচিৎ। যদি দেখি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে মনে করব জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’

গত বুধবার (০৯ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

ফয়জুল করীম  আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। আর সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি দাওয়া সংসদে পেস করতে পারবে। রাস্তায় হরতাল করতে হবে না।

এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি বললেন ফয়জুল করীম

আপডেট সময় ১১:৩১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫