ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধনী দেশগুলো বারবার প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, “জলবায়ু অর্থায়ন আমরা দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার। তাই এটি অনুদান আকারে প্রদান করতে হবে।”

ব্রাজিলের বেলেমে শনিবার (১৫ নভেম্বর) জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জেন্ডার-সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, তরুণদের উপস্থিতি এবং সক্রিয় সম্পৃক্ততা ভবিষ্যতের জলবায়ু নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফরিদা আখতার নদীর স্বভাব পরিবর্তন, আবাসস্থল নষ্ট হওয়া এবং জলবায়ুজনিত চাপের কারণে দেশের জাতীয় মাছ ইলিশ সংকটে পড়ছে এবং মৎস্যজীবীরা পেশা হারানোর ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম. হাফিজুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫