ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে পূর্বধলায় নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে শিশু সুরক্ষা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত জনগণের সেবায় অনন্য সোনিয়া বেগম: আগিয়া ইউনিয়নে টানা ৩য় বার জয়ের পথে ‘জনপ্রিয়’ সংরক্ষিত নারী মেম্বার নওগাঁয় প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে অবৈধ ‘বিবিসি ব্রিকস’ চালুর চেষ্টা ফেনী পৌরসভার সহায়তায় হাসি ফুটল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী” হাঁটু পানিতে নিমজ্জিত ত্রিশালের প্রধান সড়ক শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইনের নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে ১৯ বস্তা টিসিবি চাল জব্দ

প্রভাত সংবাদদাতা নালিতা বাড়ি থেকে:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে খালি স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

সূত্র জানায়, উপজেলার মরাখালি বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবি পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের খালি জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান (ইউএনও)। স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে কেউ ক্রেতা/বিক্রেতাদের নাম জানায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে

নালিতাবাড়ীতে ১৯ বস্তা টিসিবি চাল জব্দ

আপডেট সময় ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫