ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​নেত্রকোনার বারহাট্টায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টায় একটি মাদ্রাসার পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ‘হাফিজিয়া দারুল উলূম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জানান, সকালে এক নারী মাদ্রাসার পুকুরে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষকে জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি বারহাট্টা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে জনবহুল এলাকার একটি মাদ্রাসার পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হারাধন সূত্রধর

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

​নেত্রকোনার বারহাট্টায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬