ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদী থেকে এক অজ্ঞাতনামা নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) নদীটিতে লাশ ভেসে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, কালিহর নদীতে একটি নবজাতকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান (পিপিএম) এবং উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নদী থেকে কালো শার্টে মোড়ানো অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্ধার করা হয়।

​প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অপরাধীরা নবজাতকটির লাশ কালো শার্ট দিয়ে প্যাঁচানোর পর একটি লাল রঙের রশি দিয়ে ইটের সাথে বেঁধে নদীতে ডুবিয়ে দিয়েছিল। পরবর্তীতে কোনোভাবে বাঁধন আলগা হয়ে লাশটি ভেসে ওঠে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা

আপডেট সময় ০১:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬