ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১, পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু ২লক্ষ টাকা ঘুষ না দেয়ায় বিপক্ষে রায়; রংপুর জোনাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ বাজারে সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার বললেন বাণিজ্যমন্ত্রী বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসার পথে বললেন শিক্ষামন্ত্রী জামিন বহাল রইল ব্যারিস্টার সুমনের, স্বস্তিতে আইনজীবী মহলে আলোচনা ব্যারিস্টার সুমনের জামিন বহাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গণমাধ্যমে ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা এবং হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ হয়রানির প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
ফারিয়া পূর্বধলা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিরাজ, উপদেষ্টা আসরাদুল হক সোহেল, আল মাসুদ বিশ্বাস, খোকন, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প বর্তমানে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এই খাতে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ প্রতিনিধি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তারা সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী হিসেবে দেশের প্রচলিত আইন ও নীতিমালা মেনে চিকিৎসকদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং নতুন ওষুধের কার্যকারিতা সম্পর্কে অবহিত করেন। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে তারা জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে অভিযোগ করেন যে, পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়ই তাদের প্রতি অবমাননাকর ও মানহানিকর শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এতে প্রতিনিধিরা এবং তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটছে। এমতাবস্থায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওষুধ প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৯:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬