ময়মনসিংহ , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: বড় ধরনের সমঝোতার জোরালো গুঞ্জন পাকিস্তান সফরে কুশনার ও উইটকফ: লক্ষ্য দ্বিতীয় দফার আলোচনা ডা. মাহমুদার সম্পদ বিবরণী: ৩১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার ৫০০ ভরি স্বর্ণসহ ১০ কোটি টাকার সম্পদের হিসাব দিলেন নিপুণ রায় চৌধুরী প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে খুলছে বন্ধ ৬ পাটকল মনিরা শারমিনের মনোনয়ন বাতিল মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে অর্থ দন্ড নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান ভস্মীভূত, কয়েক লক্ষ টাকার ক্ষতি মাঠ ছাড়লেন ইয়ামাল, তবে জয় নিয়ে ফিরল বার্সেলোনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিবেশীর বিড়াল পিটিয়ে হত্যা, থানায় অভিযোগ যশোরে

যশোরের মণিরামপুরে প্রতিবেশীর বাড়িতে আটকে রেখে দুই পোষা বিড়ালকে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের ফলে একটি বিড়ালের মৃত্যু হয়েছে, অন্যটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় বিড়ালের মালিক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায়। ভুক্তভোগী জিল্লুর রহমান শনিবার দুপুরে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও জানান, অন্য বিড়ালটির খোঁজ না পেয়ে পরে আশপাশে খোঁজাখুঁজি করে সেটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, বিড়ালটির কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং ডান চোখে গুরুতর আঘাত রয়েছে। শনিবার দুটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়া হলে আহত বিড়ালটির একটি মারা যায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুসাইন কবির হিরা দাবি করেন, জিল্লুরের বিড়াল মাঝেমধ্যে তাঁর বাড়িতে এসে বিরক্ত করত। শুক্রবার একটি বিড়াল রান্না করা মাংস খাওয়ায় তিনি কয়েকটি আঘাত করেন। তবে অন্য বিড়ালটিকে মারধর করার অভিযোগ তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানো হবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: বড় ধরনের সমঝোতার জোরালো গুঞ্জন

প্রতিবেশীর বিড়াল পিটিয়ে হত্যা, থানায় অভিযোগ যশোরে

আপডেট সময় ১২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬