ময়মনসিংহ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রস্তাব পেয়েছিলেন পন্টিং ভারতের কোচ হওয়ার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

মাটি ও মানুষ ডেস্ক-

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। তার জায়গা কে নিবেন সে নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড কোচ নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে গৌতম গম্ভীর।তবে এর মধ্যে উঠে এল রিকি পন্টিংয়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি সাবেক এই অজি অধিনায়ককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল।এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে ছিলেন পন্টিং। কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার ব্যাপারে পন্টিং বলেছেন,’এই ব্যাপারে অনেক প্রতিবেদন দেখেছি।

সাধারণত আপনি জানার আগেও সামাজিক মাধ্যমে এসব ছড়িয়ে যায়। আইপিএল চলাকালীন মুখোমুখি সাক্ষাতে এটা নিয়ে অল্প কথা হয়েছে। তারা শুধু আমার আগ্রহের কথা শুনতে চেয়েছে।জাতীয় দলের কোচ হওয়া মানে বছরের লম্বা একটা সময় দলের দায়িত্ব পালন করা।

সেক্ষেত্রে পরিবারকে সেভাবে সময় দেওয়া যায় না। এছাড়া দিল্লির কোচের দায়িত্ব ছাড়াও অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনে কাজ করেন পন্টিং। এসব বিষয় মাথায় রেখেই আপাতত ভারতের কোচ হওয়া হচ্ছে না তার।

পন্টিং বলেছেন,’জাতীয় দলের কোচ হতে পারলে খুবই ভালো লাগত। কিন্তু আমার জীবনের কিছু সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই।

যখন আপনি ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন তখন আইপিএলে কোনো দলে কাজ করতে পারবেন না। এছাড়া জাতীয় দলের হেড কোচের চাকরি হলো বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। আমি যদি এটা করি, আমার জীবনযাপনের সঙ্গে মিলবে না। আমি যা করতে পছন্দ করি, তা করতে পারব না।’

প্রস্তাব পেয়েছিলেন পন্টিং ভারতের কোচ হওয়ার

২৬ মে আপিএলের পরদিনই শেষ হচ্ছে ভারতের কোচ হওয়ার আবেদন পত্র জমার শেষ দিন। এরপরই হয়তো জানা যাবে, কে হতে চলেছেন রোহিত-কোহলিদের কোচ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

প্রস্তাব পেয়েছিলেন পন্টিং ভারতের কোচ হওয়ার

আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪