আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে।

ডিজিটাল ডেস্ক 





















