ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বহিষ্কৃত আরও ছয় নেতাকে পুনর্বহাল পদে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কৃত আরও ছয় নেতাকে পদে পুনর্বহাল করেছে বিএনপি।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবু এবং মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি নেতা আফাজ উদ্দিন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে গত ১৩ আগস্ট কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভিন্ন সময়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে তাদের আবেদন বিবেচনায় নিয়ে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে।

উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় গতকাল মোট ৭১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বহিষ্কৃত আরও ছয় নেতাকে পুনর্বহাল পদে

আপডেট সময় ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫