ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাইসাইকেল উপহার পেলো ১৮ শিক্ষার্থী ৪০ দিন নামাজ পড়ে

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০১:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে নবনির্মিত মসজিদে ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ১৮ শিক্ষার্থী। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশেরবাদা গ্রামে এসব উপহারের বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন মসজিদ নির্মাতা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, বাঁশেরবাদা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব নিজ এলাকায় বায়তুল্লাহ নুর জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ নির্মাণ করেন। নির্মাণকাজ শেষে তিনি ঘোষণা দেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন জামাতের সঙ্গে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হবে। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়।

আয়োজক আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব জানান, আমাদের দেশের শিশু কিশোররা পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। শিশু কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ। অন্তত ১৮ জন শিশু শিক্ষার্থী নামাজ পড়তে উৎসাহিত হয়েছে। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাইসাইকেল উপহার পেলো ১৮ শিক্ষার্থী ৪০ দিন নামাজ পড়ে

আপডেট সময় ০১:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫