ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব ​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতার হুমকি ওসিকে ‘উলঙ্গ করে’ এলাকা ছাড়া করার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে ‘উলঙ্গ করে’এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় ওসি মনজুরুল হককে উদ্দেশ্য করে আকতার হোসেন প্রকাশ্যে বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।’

ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও বিএনপির এই নেতার অভিযোগ।

এর আগে গত ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। বিএনপি নেতার  বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখনও ওই বক্তব্যের ভিডিও দেখিনি ও শুনিনি।

মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের অস্বীকার করে মনজুরুল হক বলেন, এসব সত্য নয়। তারপরও তারা কি কারণে বলছেন, তারা ভালো বলতে পারবেন।

স্মরণসভায় বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল

বিএনপি নেতার হুমকি ওসিকে ‘উলঙ্গ করে’ এলাকা ছাড়া করার

আপডেট সময় ০১:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫