ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদেশি মদ উদ্ধার জাবির আবাসিক হল থেকে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়।

গত রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।

হল সূত্র জানায়, আটক শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বৈধ আবাসিক শিক্ষার্থী নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে অবস্থান করছিলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, আমরা আজ গোপন সূত্রে জানতে পারি, এই হলের ৭২৩ নম্বর রুমে মাদকদ্রব্যের উপস্থিতি আছে।

এই প্রেক্ষিতে, আমরা হল প্রশাসন এবং হল সংসদ একটি অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ২১ বোতল বিদেশি মদ জব্দ করি।
তিনি জানান, আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং সংশ্লিষ্টদের ব্যাপারে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিদেশি মদ উদ্ধার জাবির আবাসিক হল থেকে

আপডেট সময় ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬