ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত জুম প্ল্যাটফর্মে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুননির্ধারণ গ্যাসগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু মৌলভীবাজার সফর: সিলেটে অবতরণের পর সড়কপথে রওনা দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন ১৯ জনের চাকরির সুযোগ শিক্ষক নিয়োগে জালিয়াতি: ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ, এমপিও বাতিলের শঙ্কা ​মেসির চোখের জল: গোল উদযাপনের আড়ালে লুকিয়ে কোন আবেগ? এস আলমের শেয়ার পুরানো মালিককে দেয়ার দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মেসি যেদিন খেলা ছেড়ে দেবেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব বললেন স্ক্যালোনি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না বললেন বিজেপির মন্ত্রী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার ‘আন্তর্জাতিক যোগ দিবসের’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই উপলক্ষ্যে রেড রোডের ওই কর্মসূচিতে যোগ দেবেন বহু মানুষ। মোদির পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

যোগ দিবসের এই কর্মসূচির হবে রেড রোডে। এজন্য কলকাতার অন্যতম ব্যস্ততম এই রাস্তা সাত দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতোমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে গত রোববার রাত ১০টা থেকে আগামী রবিবার ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। রেড রোডে নামাজে অনুমতি দেয়া না হলে, যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে কেন? তাদের দাবি, একই স্থানে এক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে অন্যটির ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার (১৬ জুন) এ বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এলে তো সব রাস্তায় বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হয়। যেখানে যান চলাচল কম (রেড রোড) সেখানে তার কর্মসূচি করা হয়েছে অন্য কোনো রাস্তায় করলে আরও বেশি সমস্যা হতো।’

এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, ‘যান বাংলাদেশ, পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না। সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্য লোকে পাল্টেছে। আর এগুলো বন্ধ হবেই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না বললেন বিজেপির মন্ত্রী

আপডেট সময় ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬