ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০৩:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

Collected

ভোলা সদর উপজেলায় জমি বিরোধের জের ধরে আবদুল মানিক নামের সত্তর বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে আপন ভাইসহ তার পরিবারের লোকজন।

আজ বৃহস্পতিবার ২৩-মে সকাল ১১ টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মানিক সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মেম্বার বাড়ির মৃত আবদুল ওহাবের ছেলে। এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত বজলুর রহমান (৬৫) ও আরিফ (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুল মানিক ও তার আপন বড় ভাই তাজুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে আজ সকাল আনুমানিক ১১ টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় দুই পরিবারের সদস্যরাও এতে জড়িয়ে পড়েন। মারামারির একপর্যায়ে বড়ভাই তাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ছোটভাই আবদুল মানিককে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল মানিকের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডের মূল আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, ঘটনাস্থল থেকে আবদুল মানিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরো পড়ুন….

অজ্ঞাত তরুণীর লাশ কক্সবাজার সমুদ্র সৈকতে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪