ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি বরাদ্দে স্বচ্ছতার নজির: নেত্রকোণায় সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকায় তৈরি হলো নতুন ৬ সড়ক জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ নওগাঁর পুলিশ সুপারের পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন সখিপুরে সাংবাদিক লাঞ্ছনা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার জমি নিয়ে বিরোধের জেরে কানাইঘাটে পিতা-পুত্রের ওপর প্রতিপক্ষের হামলা, আহত ২, গ্রেফতার ১ কোটি টাকার প্রতারণা: সাদা স্লিপ দিয়ে হাওয়া ডাকঘর কর্মচারী! সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ শাকসু নির্বাচনের দাবিতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানান।

গত সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। আবাসিক ছাত্রহল এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আইআইসিটি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশূন্যতা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধ করার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দে স্বচ্ছতার নজির: নেত্রকোণায় সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকায় তৈরি হলো নতুন ৬ সড়ক

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ শাকসু নির্বাচনের দাবিতে

আপডেট সময় ০৯:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬