ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে অটো রাইস মিলে মিলল ২৫ টন সরকারি চাল

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি অটো রাইস মিল থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ২৫ টনেরও বেশি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মিলটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরবরাহকৃত বলে নিশ্চিত করেছেন ইউএনও।

অভিযানে দেখা যায়, চালের বস্তাগুলো নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে মিলের লোকজন পালিয়ে যায়। তবে অভিযানকালে একটি ট্রলি ও একটি ট্রাকে থাকা সরকারি চালসহ এক ট্রলি চালককে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল যে এই মিলে বিপুল পরিমাণ সরকারি চাল রয়েছে। অভিযান চালিয়ে তা সত্য প্রমাণিত হয়েছে। জব্দকৃত চাল ও যানবাহনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এই সরকারি চাল পাচারে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

ময়মনসিংহে অটো রাইস মিলে মিলল ২৫ টন সরকারি চাল

আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫