ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির অভিযানে আওয়ামীলীগের রাজনৈতিকমিছিলের প্রস্তুতির অভিযোগে নাসির উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এবং ফ্যাসিস্টআওয়ামীলীগের নেতা হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট ২০২৬) নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে নাসির উদ্দিন আহমেদকে আটক করেন। মিছিলেরপ্রস্তুতি ও নাশকতার অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।আটকের পর নাসির উদ্দিন আহমেদকে ২ নম্বর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। পরে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাঁকেময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশের দাবি, নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মিছিলের প্রস্তুতির অভিযোগের পাশাপাশি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আওয়ামীপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন—এমন অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আন্যান্য অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাসির উদ্দিন আহমেদের আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ময়মনসিংহ
,
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ
পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ
ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বাঞ্ছারামপুরে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ মাছের ঘের উচ্ছেদ
চুক্তি নিয়ে অনিশ্চয়তা: চীন থেকে অনুদানের ২০টি লোকোমোটিভ পাওয়া অনিশ্চিত
আটপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও জনকল্যাণমূলক সহায়তা প্রদান
ময়মনসিংহে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক
আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি
৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ময়মনসিংহে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক
-
ময়মনসিংহ প্রতিনিধি - আপডেট সময় ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক বঙ্গবন্ধু সাংস্কৃতিক ময়মনসিংহে ময়মনসিংহে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক
জনপ্রিয় সংবাদ




















