ময়মনসিংহ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণরা, মশাল মিছিলে বিক্ষোভ অনুষ্ঠিত জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মির্জা ফখরুল রাজনীতি থেকে অবসর নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। তার ভাষ্য, দেশে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো সংস্কৃতি নেই; তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করতে চান।

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর তিনি জনগণের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের কোনো সুযোগ পাননি। তার দাবি, ওই সময় বিএনপির নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের মধ্যে ছিলেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল এবং সবাই কষ্টের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন। ‘আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমরা এসব মামলা থেকে খালাস পেয়েছি,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আন্দোলনের ফসল। তার ভাষ্য, আগের নির্বাচনগুলো সুষ্ঠু ছিল না এবং নির্বাচন করতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হতো। এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ ও সরকার গঠনের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ফ্যামিলি কার্ড চালুর কথা বলেছেন। এই কার্ডের মাধ্যমে মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে এবং চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন সুবিধা পাবে। তিনি বলেন, কৃষকদের জন্য আলাদা কার্ড চালু করা হবে, যাতে তারা সার ও বীজ ন্যায্য মূল্যে সংগ্রহ করতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিশুদের সুশিক্ষার জন্য মানসম্মত স্কুলের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বল্পমূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।

নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমানো হবে। পাশাপাশি নারীদের ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যুবকদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২

মির্জা ফখরুল রাজনীতি থেকে অবসর নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান

আপডেট সময় ০৯:০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬