ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত, ছাত্রদল নেতার পদ গেল

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে খেলার মাঠে সবুজ নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। এতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহমেদকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ঘটনা জানাজানির পর তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর ও সদস্য সচিব রাফেল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে মঙ্গলবার সখীপুরের সৃষ্টি সংঘ মাঠে সবুজের ওপর হামলার ঘটনা  ঘটে। হামলার একপর্যায়ে রাতুলের নেতৃত্বে প্রকাশ্যে সবুজকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় সখীপুর থানায় মামলা দায়ের করেছে সবুজের পরিবার। এতে রাতুলসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে রাতুল আহমেদ, আসিফ ও সাকিবসহ কয়েকজন মিলে স্থানীয় যুবক সবুজের ওপর হামলা চালায়। সবুজ প্রাণ বাঁচাতে মাঠে ঢুকে পড়লে আক্রমণকারীরা পিছু নিয়ে কিলঘুষি মারার পাশাপাশি তার পেটে ছুরিকাঘাত করে।

সখীপুর থানার ওসি মো. আবুল কালাম ভুইয়া বলেন, এ ঘটনায় সবুজের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনকে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত, ছাত্রদল নেতার পদ গেল

আপডেট সময় ০১:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫