ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রবি ও বাংলালিংকের অভিযোগ বাজার দখলের গ্রামীণফোনের বিরুদ্ধে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ এনেছে দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি ও বাংলালিংক। এরই পরিপ্রেক্ষিতে, রবি ও বাংলালিংক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। 

কমিশন জানিয়েছে, রবির অভিযোগের তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে মামলা হতে পারে। তবে গ্রামীণফোন তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি রবি ও বাংলালিংক প্রতিযোগিতা কমিশনে অভিযোগ করেছে যে, গ্রামীণফোন অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার প্রভাব বিস্তার করছে। বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, গ্রামীণফোন একটি এসএমপি অপারেটর হওয়া সত্ত্বেও এমনভাবে সিম বিক্রি করছে যা অন্য অপারেটরদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন করে তুলছে। তিনি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। তিনি জানান, গ্রামীণফোন সকল নিয়মকানুন মেনেই তাদের ব্যবসা পরিচালনা করছে এবং কোনো ধরনের আইন লঙ্ঘন করেনি।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান জানিয়েছেন, রবির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে এবং শিগগিরই গ্রামীণফোনকে শুনানির জন্য ডাকা হবে। তিনি আরও জানান, বাংলালিংকের অভিযোগের তদন্তও দ্রুত শুরু হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান

রবি ও বাংলালিংকের অভিযোগ বাজার দখলের গ্রামীণফোনের বিরুদ্ধে

আপডেট সময় ১২:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫