তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে এ ব্যাপারে আজ রোববার (১৪ জুন) হাতিরঝিল থানায় কথা বলবেন তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান।
গত শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে পলাশের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। পলাশ এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান।
পুলিশ জানায়, জুমার নামাজ পড়ে নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন পলাশ। এ সময় আগে থেকে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরপর তাকে দুই রাউন্ড গুলি করা হলে এক রাউন্ড গুলি তার মাথা ভেদ করে বের হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের ক্রাইম সিন ইউনিট।এই ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পলাশের পরিবার।

মাটি ও মানুষ ডেস্ক 



















