ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ময়মনসিংহে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও উলামায়ে কিরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালে মসজিদের টাইলসে প্রাণীর ছবি পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার মালেক বালুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

গত বুধবার ( ৬ মে ) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘোবেইরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

নেতানিয়াহু দাবি করেন, রাদওয়ান ফোর্সের সদস্যরা ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোতে হামলা এবং সেনাদের ক্ষয়ক্ষতির জন্য দায়ী। তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসীর জন্য দায়মুক্তি নেই। ইসরায়েল তার শত্রুদের খুঁজে বের করবেই।’

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালাল ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণাঞ্চলে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। অনেক বাসিন্দাও নিজ এলাকায় ফিরে এসেছিলেন। হামলার সময় রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় পৃথক এক হামলায় চারজন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়ে সেখানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর মধ্যে যুদ্ধবিরতির পরও বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সময়ে সংঘাতে ইসরায়েলের ১৭ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি

আপডেট সময় ১১:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬