ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শততম টেস্ট ঘিরে বড় পরিকল্পনা বিসিবির মুশফিকের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন; তিনি আর মাত্র দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম (১০০) ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন।

এই অর্জন কেবল তার ব্যক্তিগত মাইলফলকই নয়, বাংলাদেশের ক্রিকেটেও এটি এক নতুন কীর্তি হবে। মুশফিকের শততম টেস্টকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় পরিকল্পনা করছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন, আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটা সেলিব্রেট করা উচিত। শুধু ক্রিকেট বোর্ড সেলিব্রেট করবে তা নয়, আমি মনে করি যারা ক্রিকেট অনুসরণ করেন তারাও সবাই সেলিব্রেট করবেন।’

আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরে হতে যাওয়া টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিবি, যেখানে নিশ্চিত হয়েছে মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যুও। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যা সব ঠিক থাকলে মুশফিকের শততম ম্যাচ হবে।মুশফিকুর রহিম।

৩৮ বছর বয়সী ব্যাটার মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে এরপরই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক (৭৩ ম্যাচ)।

এছাড়া সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল, যেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

শততম টেস্ট ঘিরে বড় পরিকল্পনা বিসিবির মুশফিকের

আপডেট সময় ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫