ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহজালালে আগুন নিয়ন্ত্রণে, আহত ২৫ আনসার সদস্য শঙ্কামুক্ত বললেন আনসার কমান্ডার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর আহত ২৫ জন আনসার সদস্য সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা উত্তর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন। 

গত শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের সামনে উপস্থিত হয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আহতদের মধ্যে ১০ জনকে সিএমএইচ হাসপাতালে এবং ৮ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে পাঠানো হয়েছে। তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন এবং নিশ্চিত করেছেন যে, কারও অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক নয়।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট এই কাজে অংশ নেয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা উত্তর জোন কমান্ডার গোলাম মওলা তুহিন জানান, ফায়ার সার্ভিস আসার পরও তাদের ৬০০ আনসার সদস্য আগুন নেভানোর কাজে সক্রিয় ছিলেন। ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

শাহজালালে আগুন নিয়ন্ত্রণে, আহত ২৫ আনসার সদস্য শঙ্কামুক্ত বললেন আনসার কমান্ডার

আপডেট সময় ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫