ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের মানববন্ধন

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০৪:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

ভ্রাম্যমান প্রতিনিধি :

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীরা।

রবিবার ১৯ মে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাবিপ্রবির সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহণ কর্মচারী সমিতি এবং শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কর্মচারী। এসময় তাদের হাতে ‘বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রজ্ঞাপন প্রত্যাহার চাই’, ‘আগামী বাজেটে নবম পে-স্কেল প্রদানের দাবি’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়  জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আওতামুক্ত রাখা, বিশ্ববিদ্যালয় মঞ্জুর  কর্তৃক কমিশন প্রণীতব্য অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত এবং আগামী বাজেটে নবম পে-স্কেল প্রদানের দাবি জানান। এসময় কর্মচারী প্রতিনিধিরা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন অতিদ্রুত প্রত্যাহার বিবৃতির সঙ্গে একমত পোষণ করেন। শাবিপ্রবি সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়সল খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহায়ক পরিবহণ কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাদেক আহমেদ ও সাধারণ সম্পাদক রমযান আহমেদ এবং সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো: শাহাজাহান সিরাজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় ০৪:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪