ময়মনসিংহ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষমতার অপব্যবহার ও নৃশংসতা: জুলাই গণহত্যায় পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নেত্রকোণায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ​ডিসিদের প্রতি স্থানীয় সরকার বিভাগের কড়া বার্তা জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই জানিয়েছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই জানিয়েছেন এফসিসি সভাপতি অবাক কাণ্ড! পারিবারিক কবরস্থানকে ঢাল বানিয়ে চলছিলো গাঁজার চাষ, আটক ১ চট্টগ্রামজুড়ে চরম দুর্ভোগ: গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও শিল্প উৎপাদন দীর্ঘ অপেক্ষার অবসান: এই প্রথম চালু হলো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহরুখের দরবারে উইল স্মিথ, অস্কারজয়ী অভিনেতা বলিউডে কাজ খুঁজছেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

বলিউডে কাজ খুঁজছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ! জানা যায়, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

আর সেই লক্ষ্যেই নাকি ইতিমধ্যেই যোগাযোগ সেরে ফেলেছেন শাহরুখ-সালমান খানদের সঙ্গে। শুধু গুঞ্জন নয়, দুবাইয়ের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজেই এই বোমাটা ফাটিয়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে উইল স্মিথ জানান, ইতোমধ্যে এই বিষয়ে বলিউড তারকাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে।

জানা যায়, নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান।

উইল স্মিথ আরও জানান, অভিনয়ের বিষয়ে তিনি সালমান খানের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে বেশ কিছু আলোচনাও হয়েছে। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে কথা হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে হাল ছাড়তে নারাজ এই অভিনেতা।

এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের কোনো প্রজেক্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। সরাসরি শাহরুখের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কী খবর?’

গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডের বড় বড় প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন।

সেই ধারাবাহিকতায় এবার উল্টো পথে হেঁটে হলিউডের কোনো শীর্ষ তারকার বলিউডে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি কিছুটা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন উইল স্মিথ।

বছরের শুরুতেই পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে নাম জড়িয়েছে তার। যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে মামলা—সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী অভিনেতা-র‍্যাপারের।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিশ্ব বিনোদন পাড়ায় তার বলিউডে আসার এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার অপব্যবহার ও নৃশংসতা: জুলাই গণহত্যায় পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

শাহরুখের দরবারে উইল স্মিথ, অস্কারজয়ী অভিনেতা বলিউডে কাজ খুঁজছেন

আপডেট সময় ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬