ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গায় শত শত দর্শনার্থীদের সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি  নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। তিনি বলেন, ‘শুক্রবার পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ আলী আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আকবর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে। পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন ঢাকাইয়া আকবরকে লক্ষ্য করে গুলি করেছে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানার সৈকতের পশ্চিম পয়েন্টে আকবর গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুলিবিদ্ধ আকবরকে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকাইয়া আকবর একজন মহিলা এবং চারজন ছেলেকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। সৈকতের পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তিনি গুলিবিদ্ধ হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারাবন্দী ছোট সাজ্জাদ ও ঢাকাইয়া আকবর অপরাধ জগতে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। একে অপরের সঙ্গে বিরোধ রয়েছে। সাজ্জাদকে ঢাকা থেকে পুলিশে দেওয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ এখনো হামলাকারী কারা সেই বিষয়ে স্পষ্ট করতে পারেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

আপডেট সময় ১১:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫