ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সংকট এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সংকট এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে।

আজ বুধবার সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি অর্ন্তবর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনও কেনো আইনের আওতায় আনা হয়নি প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, ‘কারও যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে।’

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার জন্য হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে।’ ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জয়নাল আবদেীন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নরসিংদী জেলা বিএনপির নেতারা। এ সময় নবনির্বাচিত নেতাদের নিয়ে শপথ বাক্য পাঠ করান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

সংকট এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন রিজভী

আপডেট সময় ০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫