ময়মনসিংহ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: অদম্য মেধাবীদের বাঁধভাঙা উল্লাস ও সম্মাননা প্রদান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪ রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা প্রশাসক গোল্ডকাপ উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন কৃত্রিম সংকট রোধে শেরপুরে সার গুদাম পরিদর্শনে জেলা প্রশাসক মানবিক ও নারী সংগঠন “চেষ্টা”-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল বলেছেন রিজভী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কারণ এটি অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু বিরোধী দল তা সমর্থন না করে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। এতে করে তারা অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহ দিয়েছে। সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে; যা খুবই নিন্দনীয়।’

রিজভী বলেন, ‘সরকার প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হয়েছে, তা সামাজিকভাবে কোনোভাবেই যায় না।’

তিনি বলেন, ‘বিরোধী দলের দাবি, গত ৬ মাসে সরকার সবক্ষেত্রেই ব্যর্থ। অথচ আমাদের দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভের পরিমাণ তলানিতে ছিল। কিন্তু গত কয়েক মাসে তা আড়াই গুন বেড়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর

সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল বলেছেন রিজভী

আপডেট সময় ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬