ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাত দিন পিছিয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা—সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ও স্বীকৃত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতেই বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদা পরীক্ষা নেওয়া হবে, আর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে একত্রে।

বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা।

সংশোধিত সূচিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ীই পরীক্ষা নিতে হবে।

বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য পৃথকভাবে ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট ৩ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত সাত দিন আগে সংগ্রহ করতে হবে।

উত্তরপত্র ভাঁজ করা যাবে না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

সাত দিন পিছিয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা

আপডেট সময় ১২:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫