ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু মুন্সীগঞ্জে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ শহরের আফতাব উদ্দিন মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বেলা ৩টার দিকে ওই এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারে নামেন শ্রমিকরা। সেখানে অতিরিক্ত গ্যাস জমে থাকার তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রোববার বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর নামে এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অন্য একজন শ্রমিক পাশের বিল্ডিং থেকে শাহীনকে ডেকে নিয়ে আসে। ওই সময় পাশে ভবনে নির্মাণধীন বাড়ির কাজ করছিলেন শাহীন। এরপর তারা দুজনই সেখানে নিখোঁজ থাকা শ্রমিককে খুঁজতে নামেন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর  পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। তারপর একে একে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু মুন্সীগঞ্জে

আপডেট সময় ০৯:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫