ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত একদিনের অস্থায়ী পাস দেয়া হবে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

এর আগে, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে প্রবেশ করেন।

সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইসমাইল হোসাইন রাসেল, আমিরুল ইসলাম, এম এ নোমান, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর সই করা এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যু করা সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

আপডেট সময় ০২:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪