ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্পেন নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না ইরানে হামলায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় সেখান থেকে অন্তত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২ মার্চ) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্যে দেখা গেছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি ত্যাগ করে এসব বিমান অন্যত্র চলে গেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য তার দেশ কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। তিনি বলেন, ‘স্পেনের ঘাঁটিগুলো এই অভিযানে ব্যবহৃত হচ্ছে না এবং জাতিসংঘের সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কোনো কাজে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’ স্পেনের এই কঠোর অবস্থানের কারণে মার্কিন বিমানগুলো মূলত জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে আশ্রয় নিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলাকে ‘অযৌক্তিক’ ও ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তার এই অবস্থান ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী

স্পেন নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না ইরানে হামলায়

আপডেট সময় ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬