ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাদির ওপর কাপুরুষচিত হামলার ঘটনায় ব্লেম গেম নয়, সরকারকে সহযোগিতা জরুরি বললেন মুশফিকুল ফজল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর এই হামলাকে “কাপুরুষোচিত ও বর্বর” বলে নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া বিবৃতিতে তিনি লেখেন, হাদি শুধু একজন মানুষ নন—তিনি একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি। তার নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আরও লিখেছেন, অযথা ব্লেম-গেমে শামিল না হয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনবিরোধী এ ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সরকারকে সহযোগিতা করা জরুরি।

ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার পথে মোটরসাইকেলে এসে দুজন যুবক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজেও ঘটনাটি ধরা পড়ে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী

হাদির ওপর কাপুরুষচিত হামলার ঘটনায় ব্লেম গেম নয়, সরকারকে সহযোগিতা জরুরি বললেন মুশফিকুল ফজল

আপডেট সময় ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫