ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৫ আসনে বৈধ প্রার্থী ১৩১ জন ঢাকায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নগরীর ১৫টি সংসদীয় আসনে ১৯৪ টি মনোনয়নপত্রের বাছাই শেষে ১৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে এ তথ্য জানানো হয়। 

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ঢাকার ১৩টি আসনের জন্য মোট ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও শেষ পর্যন্ত ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে এর মধ্যে ১১৯টি বৈধ, ৫৪টি বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।  স্থগিত রাখা মনোনয়নপত্রটি ঢাকা-১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। তিনি একটি সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন। আবেদন বিবেচনায় তাঁকে সময় দেওয়া হয়েছে।’

মনোনয়ন বাতিল নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতায় সবাই অভিযোগ করতেই পারেন। তবে যেসব মনোনয়ন বাতিল করা হয়েছে, তার কারণ লিখিতভাবে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। চাইলে তারা নির্বাচন কমিশন কিংবা আদালতে আপিল করতে পারবেন।’

বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসংক্রান্ত ত্রুটি, ঋণখেলাপি থাকা, হলফনামায় স্বাক্ষরের ঘাটতি, কাগজপত্রের অসংগতি, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত সমস্যা এবং যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মনোনয়ন বাতিল হয়েছে বলেও জানান রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ।

বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

১৫ আসনে বৈধ প্রার্থী ১৩১ জন ঢাকায়

আপডেট সময় ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬