ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠলো ২ ভাইয়ের মরদেহ

নিখোঁজের দুই দিনের মাথায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে ইব্রাহিম ও ইমরান নামে দুই সহোদরের মরদেহ।

সোমবার (১২‌ মে) সকাল ৬টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হয় ওই দুই সহোদর।

মরদেহ উদ্ধারের নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‌ জিল্লুর রহমান।

এদিকে এ ঘটনার পর শিশু দুইজনের জন্য নদের পাড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। একসঙ্গে আপন দুই সহোদরের এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। শিশুর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ৩টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম ও ইমরান। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। খবর পেয়ে উলিপুর থানার ওসি ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি। তারা দুজন ছোট বেলা থেকেই ওই চরের বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতেই থাকে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‌ জিল্লুর রহমান জানান, ঘটনাটি হৃদয়বিদারক। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠলো ২ ভাইয়ের মরদেহ

আপডেট সময় ১০:৫৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫