ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমরা তো এই কথা বলি নাই যে এককভাবে দেশ চালাবো বললেন এ্যানি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাবো।” তিনি বলেন, বিএনপির মধ্যে কোনও ফ্যাসিবাদ, কোনও একদলীয় শাসনব্যবস্থা, এক ব্যক্তির শাসন, স্বৈরাচারী শাসন কিংবা কর্তৃত্ববাদী শাসন ছিল না। অতীতেও সবাইকে নিয়ে বিএনপি দেশ পরিচালনা করেছে।

সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “যে সংস্কারগুলা খুব জরুরি এবং একই সাথে নির্বাচনটা করেন, জনগণের সরকারটা প্রতিষ্ঠিত করেন। নির্বাচন চাওয়াটা তো কোনও অপরাধ নয়। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি।”

তিনি বলেন, “আমরা আশা করতে পারি দায়িত্বশীল দল হিসাবে, জনগণের দল হিসাবে, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসেবে, গণমানুষের দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে দিতে পারে ইনশাল্লাহ। অতীতেও আমরা দিয়েছি।”
আবারও এ্যানি জোর দিয়ে বলেন, “আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাবো। আমরা তো বলি নাই এক ব্যক্তির শাসন থাকবে। আমরা তো বলি নাই একদলের শাসন থাকবে। বিএনপির মধ্যে কোন ফ্যাসিবাদ ছিল না। বিএনপির মধ্যে কোন একদলীয় শাসনব্যবস্থা ছিল না। এক ব্যক্তির শাসন ছিল না। স্বৈরাচারী শাসন ছিল না। কর্তৃত্ববাদী শাসন ছিল না।”

তিনি স্মরণ করিয়ে দেন, “বিএনপি সেই দল, সবাইকে নিয়ে বিএনপি দেশ চালিয়েছে অতীতেও জিয়া রহমানের নেতৃত্বে। যার কারণে প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেতৃত্বে ছিলেন।”

তিনি বলেন, “আগামী দিনেও আমরা মনে করি, তারেক রহমান যে প্রস্তাবনা দিয়েছেন ৩১ দফা।সে ৩১ দফার মধ্যে জনগণের কথা আছে, দেশের কথা আছে, সকল দলের কথা আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে, দেশ গড়ার কথা আছে।”

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তাই আসুন, এখনো সময় আছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। দেশটাকে গড়ি। মানুষ এখন আর বারবার মিছিল করবে, মিটিং করবে এটা মানুষ পছন্দ করে না। মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ এখন দেশের কথা চিন্তা করে। আর আমরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই নিজের দলের ভিতরে আজকে কাউন্সিলের ব্যবস্থা করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

আমরা তো এই কথা বলি নাই যে এককভাবে দেশ চালাবো বললেন এ্যানি

আপডেট সময় ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫