ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি বলে মন্তব্য করেছেন গভর্নর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আসন্ন ঈদে বাজারে আসছে নতুন টাকা। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম-সিইএসের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

নতুন নোট প্রসঙ্গে তিনি বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।

তিনি আরও বলেন, নতুন নোট দেশে সংস্কৃতির অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থাকবে। এখানে মসজিদ না মন্দির সেটা বিষয় না। বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলো আমাদের সংস্কৃতিরই অংশ।

টাকশাল আরও জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে। একসঙ্গে ৩টি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাকশালের। তাই প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট ছাপানো হচ্ছে।

এদিকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত থাকতে হবে, অন্যথায় এসব সম্পদ ফেরত আসবে না। পাচার অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া গভর্নর বলেন, দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ জব্দে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম শুরুর পাশাপাশি অন্যান্য রাষ্ট্রেও এসব সম্পদ যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে কাজ চলছে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক জানিয়ে তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের পূর্বের অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। তিনি বলেন, আগের লাইসেন্স বাতিলে এখনো সিদ্ধান্ত হয়নি।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জং ও পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি বলে মন্তব্য করেছেন গভর্নর

আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫