ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেনাবাহিনীর ইউনিফর্মসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় আর্দশ সদর উপজেলার রানীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৭৮ পিস ইয়াবা, ৯টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১টি চাপাতি, ১ টি কুড়াল, ১টি বড় ছুড়ি, ২টি কাচি, ১টি কাটিং প্লাস, সিসি টিভির ডিভিআর ১টি, ১টি  সেলাই রেঞ্জ, লোহার বাটুল ১টি, ক্রু ড্রাইভার ২টি,  ২৫০ গ্রাম গাজা, ১টি ছুরি ও সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের (২৩ বীর) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আটকরা হলো, কোতয়ালি থানার কোরপাই এলাকার দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, চম্পক নগর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে মো. ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাছির উদ্দিন, একই এলাকার কবির মিয়ার ছেলে মো. তুহিন।সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা গেছে, উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।

৩৩ পদাতিক ডিভিশনের ২৩ বীর ভবিষ্যতেও এমন অভিযান  অব্যাহত রাখবে। অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ইউনিফর্মসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

আপডেট সময় ০১:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫