ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ সিলেট যাচ্ছেন বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতারা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দুটি কর্মসূচিতে যোগ দিতে আজ ৭ জুলাই সোমবার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সঙ্গে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

গত শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

তিনি জানান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকাল ১১টায় দোয়া মাহফিলে অংশ নেবেন নেতৃবৃন্দ। পরে একই স্থানে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার আগে সকালে সিলেটে পৌঁছে কেন্দ্রীয় নেতারা হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দোয়া মাহফিল ও সমাবেশে অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাইযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও এম এ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী

আজ সিলেট যাচ্ছেন বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতারা

আপডেট সময় ১০:৩০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫