ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চুয়াডাঙ্গায় ট্রেন আটকে টিটিইকে মারধর

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে ভাড়া বেশি নেওয়া ও খারাপ আচরণের অভিযোগে প্রায় এক ঘণ্টা নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে রাখে উত্তেজিত জনতা। এ সময় এক ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) জনতার হাতে মারধরের শিকার হন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে। খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, জীবননগরের সেনেরহুদা গ্রামের এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং দুর্ব্যবহার করেন এক টিটিই। এ ঘটনা জানাজানি হলে যাত্রীর গ্রামের প্রায় ২০০ জন স্থানীয় বাসিন্দা স্টেশনে জড়ো হন এবং ট্রেন অবরোধ করেন। তারা অভিযুক্ত টিটিইকে খুঁজতে থাকেন।

তিনি আরও জানান, উত্তেজনার মুখে অভিযুক্ত টিটিই দরজা বন্ধ করে একটি মালবাহী বগিতে আশ্রয় নেন। পরে ক্ষুব্ধ জনতা ভুল করে আরেক টিটিইকে ধরে কয়েকটি চড়-থাপ্পড় মারে। তাকে যদি পুরোপুরি শনাক্ত করে ফেলত, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। পরিস্থিতি শান্ত করতে স্টেশন মাস্টার নিজে এবং জীবননগর থানা পুলিশ জনতার কাছে ক্ষমা চান। পরে প্রায় ৫৫ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

জীবননগর থানার পরিদর্শক মামুন হোসেন বলেন, “পোড়াদহ রেলওয়ে থানার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করেই লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাদের উপস্থিতির সময় কেউ মারধরের ঘটনা ঘটায়নি, তবে তার আগেই কিছু হয়ে থাকতে পারে।”

এর আগে একই দিন বিকেলে চুয়াডাঙ্গা সদরের আমিরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে। তখন খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনও প্রায় আড়াই ঘণ্টা আটকে ছিল। পরে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ছাড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ট্রেন আটকে টিটিইকে মারধর

আপডেট সময় ০৯:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫