ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী ডনদের গ্রেফতার করতে হবে বললেন রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে জায়েজ করার জন্য মেরুদণ্ডবিহীন সেলিব্রেটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে। সরকারি কাজের নামে মুজিববর্ষসহ আওয়ামী প্রচারণা করে জনগণের ভ্যাট ট্যাক্সের হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। হিন্দুস্তানের সংস্কৃতিকে প্রচার করেছে। অবৈধ এমপি হওয়ার কারণে আসাদুজ্জামান নূর গ্রেফতার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে।

রাশেদ প্রধান বলেন, হাসিনাপুত্র জয় এবং রেহানাপুত্র ববির আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর নির্দেশনায় আওয়ামী ডিজাইন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী গুজব ছড়ানোর কৌশল এবং সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছে কারা? আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের সুরক্ষা দিচ্ছে কারা? কেন আমাদের আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার আশংকায় ১১ দিনের রেড অ্যালার্ট‌ জারি করতে হচ্ছে? দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী কৌশল প্রণয়নের মিডিয়া ডনদের আইনের আওতায় এনে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।

জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৩০তম দিন আজ বুধবার ঢাকা মহানগর উত্তরের প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, রওশন আলম আকন্দ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী ডনদের গ্রেফতার করতে হবে বললেন রাশেদ প্রধান

আপডেট সময় ০২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫