ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুমিল্লায় বিক্ষোভ উপদেষ্টা আসিফ সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের ওপর বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা নগরীতে।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পুলিশ লাইন মোড় থেকে মিছিলটি বের করেন তারা। পরে কান্দিপাড় পূবালী চত্বরে গিয়ে তারা এক সমাবেশে মিলিত হন।

এর আগে, এ দিন বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদনগর উপজেলা সদরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পরিবারের নামে মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুরাদনগরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কায়কোবাদের সমর্থকরা আসিফ সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ও দুইপক্ষের সমর্থকসহ অন্তত ৩০ জন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ সময় মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী হাফসা জাহান, কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল হক, জেলা যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আহসান টিটু, ইব্রাহীম খালিদ হাসান, মহানগর যুগ্ম সমন্বয়কারী মাছুমুল বারী কাউসার প্রমুখ।

বক্তারা আরও বলেন, পূবালী চত্বর থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হামলা করে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন না। আজ ছাত্র-জনতার ওপর যারা ন্যক্কারজনক হামলা করেছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

কুমিল্লায় বিক্ষোভ উপদেষ্টা আসিফ সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে

আপডেট সময় ০৯:২৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫