ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন মুফতি আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চাইলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিতে আসছেন নেতাকর্মীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আজকের এই ঐতিহাসিক সমাবেশে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছে। শাহবাগ জাতীয়তাবাদী ছাত্রদলের জনসমুদ্রে পরিণত হবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।

রাফসান জানি মেজবাহ বলেন, আমরা ভোরেই চলে এসেছি শাহবাগে। এখন নেতাকর্মীদের নাশতার বিরতি চলছে। আমাদের সবাই শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো স্বৈরাচারী শক্তি পরিস্থিতি ঘোলাটে করতে না পারে।

ছাত্রদলের নেতাদের দাবি, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতেই আজকের এই আয়োজন। এছাড়াও সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিতে আসছেন নেতাকর্মীরা

আপডেট সময় ১২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫