ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লিখিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন সাকিব।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

শুক্রবার (১৫ আগস্ট) নিজেদের ফেসবুক পেজে আটলান্টা ফায়ার লিখেছে, ‘আমরা দারুণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমরা দলে পেয়েছি আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যা মূলত মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান

আপডেট সময় ০৩:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫