ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর অভিযোগ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ি এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী উদ্যোক্তার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকলিমার সাবেক স্বামী মাসুদকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহত আকলিমা আক্তার (৩৫) উত্তরা এলাকায় একটি কাপড়ের দোকান চালাতেন।

কয়েক বছর আগে মাসুদকে বিয়ে করেন আকলিমা। বিয়ের পরে মাসুদকে টাকা দিয়ে তিনি দুবাই পাঠান। কিন্তু দু্বাই গিয়ে মাসুদ আর ঠিকমত যোগাযোগ করতেন না। ৪- ৫ মাস আগে মাসুদ দেশে এলে আকলিমা তাকে তালাক দিয়ে দেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ওই নারীর মাথা ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫