ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

খুলনায় সদর থানার সামনের স্টার হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তুহিন খুলনা মহানগরের লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের নেতা হিসেবে পরিচিত ছিলেন, তবে দলীয় পদ সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, শনিবার বিকালে তুহিন নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে সুমি নামের এক নারীকে নিয়ে হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। কিছু সময় পর ওই নারী কক্ষ ছেড়ে বের হয়ে যান। তিনি কখন বের হয়েছেন তা হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

রোববার দুপুর থেকে কক্ষের ভেতরে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তাকে খুঁজতে গিয়ে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায়, ফ্লোরে পড়ে আছেন তুহিন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায়

আপডেট সময় ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫