ময়মনসিংহ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো জানিয়েছেন বোলিং কোচ তালহা কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে : রাশেদ খাঁন ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে শিশুকে বাঁচাতে গিয়ে জমজ বোনে মৃত্যু বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাসহ খুলনায় গ্রেপ্তার ১ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১০ অন্যের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, শিশু উদ্ধার হলেও প্রাণ গেল যমজ বোন লামিয়ার নেত্রকোনায় ৩৫টি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা: জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

থালাবাটি প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন’ ‘এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ-পিরিচ,

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)— এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন আরও বলেন, ‘আমরা আগেই জানিয়েছি— এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। অথচ এ পর্যন্ত আমরা দলটির কোনো মিছিল, সভা বা সেমিনার দেখিনি। এসব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।’ তিনি এ সময় আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

থালাবাটি প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন’ ‘এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ-পিরিচ,

আপডেট সময় ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫